বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ছিনতাইকারী আটক  

    চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ছিনতাইকারী আটক  
    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     চট্টগ্রামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।

    সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান থেকে সোমবার ২৬ মে সকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদেরে এ বিষয়ে বিকেলে অবগত করে। 

     এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, নকল স্বর্ণের বার, মোাবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি  সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম। 

     আটক ব্যক্তিরা হলেন, পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মো. রিপন ৩৫ ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মাহাবুব আলম ৪০। 

    সাতকানিয়ায় স্থাপিত সেনা ক্যাম্প থেকে জানা যায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে আয়েশা বেগম নামের এক মহিলা সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় একটি কাজে যাচ্ছিলেন। অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীর কয়েকজন সদস্য যাত্রীবেশে আয়েশা বেগমের পাশে ওই অটোরিকশায় উঠে। পরে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে আয়েশার সাথে থাকা কানের দুল এবং নগদ টাকা নিয়ে অটোরিকশা যোগে পালানোর চেষ্টা করে।

    বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় সাতকানিয়ায় কর্মরত সেনা টহল টিমের সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় টহল টিম রিপন ও মাহাবুবকে আটক করে।

    এ সময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি বাটম মোবাইল ফোন, ৫সহস্রাধিক টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে, তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। 

    সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত রেজা জয়ন্ত এ বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


    নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি,চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন