বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ব্রাজিলে পা রাখলেন আনচেলত্তি

    ব্রাজিলে পা রাখলেন আনচেলত্তি
    ব্রাজিলে পৌঁছেই বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করবেন এ কোচ কার্লো আনচেলত্তি ।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন। 

     একটি প্রাইভেট জেটে করে রোববার (২৫ মে) রাতে সেখানে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ, এ তথ্য জানিয়েছে গোলডটকম।

    বিমানবন্দরে পৌঁছানোর পর আনচেলত্তির জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যর্থনা ছিল না। এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফরা।

    ব্রাজিলে পৌঁছেই বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করবেন এ কোচ। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই ইতালিয়ানের সাথে চুক্তি করেছে ব্রাজিল ফুটবল। দীর্ঘ সময়ের শিরোপা খরা ঘুচিয়ে আবারও সেলেসাওদের বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য কার্লো আনচেলত্তির।

    তার অধীনে প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। ১০ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট।

    আনচেলত্তির আগমন এমন এক সময়ে, যখন একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের জালিয়াতির ঘটনায় পদচ্যুতির পর সদ্য দায়িত্ব নিয়েছেন সামির শাউদ। সিবিএফের পক্ষ থেকে একটি বার্তায় জানানো হয়– ‘স্বাগতম, কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন আপনার ঘর।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন