শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজধানীতে রিভোর আরো একটি শোরুম চালু

    রাজধানীতে রিভোর আরো একটি শোরুম চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইলেকট্রিক টু-হুইলার বাজারে পথ প্রদর্শক রিভো বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করলো তাদের নতুন ৩এস শোরুম ইভি রাইড, যার অবস্থান ৩৬২ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।

    এই নতুন শোরুমের মাধ্যমে রাজধানীর অন্যতম ব্যস্ত এবং সম্ভাবনাময় এলাকায় পরিবেশবান্ধব ইভি সমাধান পৌঁছে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রিভো।

    রামপুরা এই শোরুমে এখন থেকে পাওয়া যাবে রিভোর সব নতুন মডেলসহ নতুন প্রিমিয়াম ই-বাইক ই৫২, যা সর্বাধুনিক প্রযুক্তিও পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণ। এই মডেল এক চার্জে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং এতে রয়েছে পিওর গ্রাফিন ব্যাটারি, ব্রেক রিজেনারেশন সিস্টেম, অ্যান্টি-থেফট সিকিউরিটি,  টিএফটি ডিজিটাল ডিসপ্লে, সিবিএস ব্রেকিং সিস্টেম এবং শক্তিশালী সাসপেনশন ও আধুনিক নির্মাণ শৈলী।

    উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ভেন নিই বলেন, “রামপুরা তরুণ প্রজন্ম, পেশাজীবী এবং পরিবেশ সচেতন মানুষের প্রাণকেন্দ্র।এখানকার মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর ও কার্যকরী মডেলগুলো। ই৫২ সহ রিভোর প্রতিটি বাইক ভবিষ্যতের স্মার্ট ট্রান্সপোর্ট সল্যুশনের প্রতিচ্ছবি। এই শোরুম আমাদের একটি আরও সবুজ বাংলাদেশের পথে এগিয়ে নেবে।”

    ইভি রাইড শোরুমে পাওয়া যাবে বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস-এর পূর্ণাঙ্গ সেবা।সাথে রয়েছে সীমিত সময়ের জন্য রিভোর ঈদ ডাবল ক্যাশব্যাক অফার, যা নির্দিষ্ট মডেলে গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে।নতুন মডেল এ১০, এ১২, এ১২এস, সি৩২, সি৩২ ওয়াই ও ই৫২ এর টেস্ট রাইডের সুযোগও উন্মুক্ত থাকছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন