শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘অধ্যায় শেষ’ বলেই রহস্য ছড়ালেন রোনালদো—পরের ঠিকানা কোথায়?

    ‘অধ্যায় শেষ’ বলেই রহস্য ছড়ালেন রোনালদো—পরের ঠিকানা কোথায়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠ কাঁপানো এই ফরোয়ার্ডের সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোরালো গুঞ্জন—তিনি কি ক্লাব ছাড়তে যাচ্ছেন?

    রোনালদো তিন মৌসুম আগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে সৌদি প্রো লিগে পা রাখেন। প্রথম থেকেই তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া। নিয়মিত গোল করে প্রমাণ রেখেছেন, বয়স সত্ত্বেও গোলমেশিন হিসেবে তিনি এখনও সমান কার্যকর। সর্বশেষ মৌসুমেও ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা।

    তবে সাফল্য ধরা দেয়নি দলগতভাবে। আল নাসর তার নেতৃত্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। একাধিকবার ট্রফির দৌড়ে থাকলেও একটিও শিরোপা জিততে পারেনি ক্লাবটি। এই হতাশাই কি রোনালদোর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে?

    তার সাম্প্রতিক স্ট্যাটাসে কোনো স্পষ্ট বার্তা না থাকলেও, শব্দের অন্তরালে লুকিয়ে থাকা ইঙ্গিত অনেক ভক্ত-সমর্থক ও বিশ্লেষকের মনে তৈরি করেছে প্রশ্ন—আল নাসর অধ্যায়ের ইতি টানছেন রোনালদো?

    ক্লাব কিংবা রোনালদোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন বলছে, ইউরোপ বা আমেরিকান মেজর লিগ সকার (MLS)-এ ফিরতে পারেন রোনালদো, অথবা নতুন কোনো চমক অপেক্ষা করছে বিশ্ব ফুটবলের জন্য।
    ক্রিশ্চিয়ানো রোনালদো কি তাহলে বিদায়ের সুরই বাজালেন? কয়েকদিন আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া গুঞ্জন এবার আরও জোরালো রূপ নিয়েছে পর্তুগিজ সুপারস্টারের একটি ফেসবুক পোস্টে।

    এক সাক্ষাৎকারে ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছিলেন, রোনালদো ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই আল নাসর ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। আর ঠিক সেই সময়ে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তা যেন আগুনে ঘি ঢালল।

    রোনালদো তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন:

    “এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।”

    এই অল্প কথায় বলা বার্তা থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা—আল নাসরে তিনটি শিরোপাহীন মৌসুম কাটিয়ে এবার কি নতুন ঠিকানার পথে রওনা হচ্ছেন রোনালদো?

    যদিও রোনালদো বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন বলছে, তিনি ক্লাব বিশ্বকাপের আগেই তার পরবর্তী গন্তব্য প্রকাশ করতে পারেন।

    উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১৪ জুন। তার আগেই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার অবসান ঘটার সম্ভাবনা প্রবল। আর যদি গন্তব্য হয় মেসির ইন্টার মায়ামি, তাহলে ফুটবল বিশ্ব আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের জন্য প্রস্তুত হতে পারে—এক ক্লাবে দুই কিংবদন্তি?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন