শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এ টি এম আজহারুল ইসলাম কারামুক্ত

    এ টি এম আজহারুল ইসলাম কারামুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ।

    এর আগে মঙ্গলবার (২৭ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড ও অন্যান্য সাজা বাতিল করে তাকে খালাস দেয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করেন।

    ২০১৪ সালে ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে ছয়টি ঘটনায় গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে আপিল করেন তিনি। প্রথম দফার শুনানিতে ২০১৯ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকলেও সরকার পরিবর্তনের পর গত বছর দ্বিতীয়বার আপিলের সুযোগ পান আজহারুল এবং এবার খালাস পান।

    রায় ঘোষণার পরপরই বিচারপতিদের স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার মুক্তির আদেশ জারি করা হয়।

    উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আজহারুল ইসলাম। দীর্ঘ কারাবাসের পর এবারই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কারও খালাসের রায় চূড়ান্তভাবে কার্যকর হলো।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন