বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ঠাকুরগাঁওয়ে বিএনপির ৬৬টি ‘মিথ্যা’ মামলা আদালতে খারিজ 

    ঠাকুরগাঁওয়ে বিএনপির ৬৬টি ‘মিথ্যা’ মামলা আদালতে খারিজ 
    ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় আওয়ামী লীগের শাসনামলে দায়ের করা ৬৬টি রাজনৈতিক মামলা অবশেষে নিষ্পত্তি পেয়েছে।

    বছরের পর বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় আদালতের এক আদেশে এ ৬৬টি মামলার নিষ্পত্তির নির্দেশ ২৭ মে  (মঙ্গলবার) দেয়া হয়। 

    তালিকায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন থানার মামলা রয়েছে। এসব মামলাকে স্থানীয় রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজ 'হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত' বলে দাবি করে আসছিল।

    সম্প্রতি, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে একটি তালিকা প্রকাশিত হয়। যেখানে মামলার নাম্বার ও সাল,সংশ্লিষ্ট থানা রয়েছে, আদালতে গৃহীত ধারা, মামলার পরবর্তী অবস্থাসহ নিষ্পত্তির আদেশ।

    এ তালিকায় ঠাকুরগাঁও- ১ আসনের সাবেক সংসদ রমেশ চন্দ্র সেনের বাড়ি, রুহিয়া থানার অন্তত চারটি মামলা রয়েছে, যা দীর্ঘ সময় ধরে বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে চলছিল।

    রুহিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক বলেন, “দীর্ঘদিন ধরে এ মামলাগুলো আমাদের ঘাড়ে ছিল একটা তলোয়ারের মতো। আজ আদালতের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো।”

    স্থানীয় এক ভুক্তভোগী স্কুলশিক্ষক বাদল বলেন, “আমার নামে মামলা হয়েছিল শুধু একটা বিক্ষোভ মিছিলে দাঁড়ানোর। আজ মনে হচ্ছে মুক্তি পেলাম।
    ইউনুস সরকারের অধীনে গঠিত রাজনৈতিক মামলা পর্যালোচনা কমিটি ইতোমধ্যে সারাদেশে ৬,২৯৫টি মামলা যাচাই করে অধিকাংশকে হয়রানিমূলক হিসেবে ঘোষণা করেছে। এ উদ্যোগের অংশ হিসেবেই ঠাকুরগাঁওয়ের ৬৬টি মামলার নিষ্পত্তি ঘটেছে।

    রুহিয়া থানার যেসব মামলার নিষ্পত্তি হয়েছে তার মধ্যে ০১/১১/১৪ তারিখের ০৪/১৪ নম্বর একটি অন্যতম মামলার ধারা, ১৪৩/১৪৭/১৮৬/৩২৩/৩৫৩/৫০৬ পেনাল কোড।

    স্থানীয় আইনজীবী দেলোয়ার হোসেন দেলু বলেন, এ ধরনের ধারায় সাধারণত রাজনৈতিক কর্মসূচিকে ‘অবৈধ সমাবেশ’হিসেবে চিহ্নিত করে মামলা করা হতো।


    আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও) 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ