বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সমালোচনার পর ডাক, এবার ঢাকায় ফাহমিদুল

    সমালোচনার পর ডাক, এবার ঢাকায় ফাহমিদুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিপক্ষে গত মার্চের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামকে দলে না রাখার সিদ্ধান্তে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। কোচ হাভিয়ের কাবরেরার এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, ঢাকায় হয় মিছিল-মিটিং। শেষমেশ সেই সমালোচনার প্রভাবই যেন এবার কাজ করল। 

    বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে শেষ পর্যন্ত ফাহমিদুলকে দলে ডেকেছেন কোচ। বুধবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
    ঢাকা বিমানবন্দরে নেমেই উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সমর্থক, যারা স্লোগান দিতে থাকেন— “ওয়েলকাম টু মাদারল্যান্ড… ফাহমিদুল… ফাহমিদুল…”।

    রোম থেকে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইটে বুধবার সকাল আটটায় ঢাকায় পৌঁছান ফাহমিদুল। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একজন প্রটোকল কর্মকর্তা তাকে গ্রহণ করেন। সমর্থকদের ভিড় ও উচ্ছ্বাস সামাল দিতে তাকে দ্রুত গাড়িতে উঠিয়ে নেওয়া হয়।

    জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামী ৩০ মে। সব খেলোয়াড় ওই দিন হোটেলে রিপোর্ট করবেন। তবে সবার আগে দেশের মাটিতে পা রেখে ক্যাম্পে অংশ নিতে প্রস্তুত ফাহমিদুলই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন