শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দীর্ঘমেয়াদি চুক্তিতে বার্সায় থেকে গেলেন ইয়ামাল

    দীর্ঘমেয়াদি চুক্তিতে বার্সায় থেকে গেলেন ইয়ামাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই, এবার তা আনুষ্ঠানিক রূপ পেল। বার্সেলোনা নিশ্চিত করেছে, তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ক্লাবটি। এই চুক্তির মাধ্যমে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবেই থাকবেন স্প্যানিশ ফরোয়ার্ড।

    মাত্র ১৬ বছর বয়সেই নজর কেড়েছেন তিনি অসাধারণ প্রতিভা ও পরিণত ফুটবল দিয়ে। ভবিষ্যতের তারকাকে হাতছাড়া করতে চায়নি বার্সা, তাই আগেভাগেই দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে নিশ্চিত করল তার ভবিষ্যৎ।

    মাত্র ১৫ বছর বয়সে, ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল লামিনে ইয়ামালের। মাতারোতে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফরোয়ার্ড ক্লাব ফুটবলের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলেও নিজের দক্ষতার ছাপ রাখছেন।

    লা মাসিয়ায় তার যাত্রা শুরু মাত্র সাত বছর বয়সে। এরপর থেকে প্রতিভা, পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সে আজ তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা তরুণদের কাতারে। মাত্র ১৭ বছর বয়সেই নাম উঠেছে ফুটবল দানবদের আলোচনায়।

    এই মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছেন ১০৬ ম্যাচে, যেখানে ২৫ গোল ও ৩৪টি অ্যাসিস্ট করেছেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বার্সার জার্সিতে ১০০ ম্যাচ খেলার রেকর্ডটিও এখন তার দখলে।

    তরুণ এই ফরোয়ার্ডকে আরও ছয় বছরের জন্য দলে রেখে বার্সেলোনা জানিয়ে দিল—এই প্রতিভা কেবল ভবিষ্যৎ নয়, বরং বর্তমানেও তাদের বড় ভরসা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন