শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রংপুরে সাবেক মেয়র ও কাউন্সিলর পূর্ণবহাল না হলে, ১২ই জুন আন্দোলন

    রংপুরে সাবেক মেয়র ও কাউন্সিলর পূর্ণবহাল না হলে, ১২ই জুন আন্দোলন
    রংপুর নগর বাসীর ব্যানারে বুধবার ২৮ মে দুপুরে শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত করা পরিষদকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণবহাল করা না হলে, ১২ই জুন থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক মেয়র ও কাউন্সিলররা।

    রংপুর নগর বাসীর ব্যানারে বুধবার ২৮ মে দুপুরে শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

    পরে সিটি কর্পোরেশনের গেটের সামনে বক্তৃতা করেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু,মকবুল হোসেন,ফেরদৌসী বেগম।

    এ সময় বক্তাদের একজন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুর সিটি পরিষদ ছাত্র-জনতার পাশে থেকে নানা ধরনের সহযোগিতা করলেও তারা অন্য সিটি কর্পোরেশনের মত বরাখাস্ত হয়েছে। সিটি পরিষদ না থাকায় প্রশাসক নগরসেবা দিতে ব্যর্থ হয়েছে। এতে,চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক মানুষ অংশ নেয়। 


    জহুরুল ইসলাম, প্রতিনিধি, রংপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন