শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট

    বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট
    ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে গাছের চারা লাগানোর এসাইনমেন্ট। 

    বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীদের দেয়া হয়েছে এ ব্যতিক্রমধর্মী এসাইনমেন্ট—বৃক্ষরোপণ।

    ক্লাসের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এবার নেমেছে প্রকৃতির পাঠশালায়। প্রথাগত বই-খাতার বদলে হাতে তুলে নিয়েছে গাছের চারা। ব্যতিক্রমী এ উদ্যোগের পেছনে রয়েছেন বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।

    শিক্ষার্থীদের শিক্ষক তারিফুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালে চলবে না, গাছ হতে হবে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণ সম্পন্ন। তাই ফলদ গাছের পাশাপাশি কিছু ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ লাগাতে বলা হয়েছে। আমি সশরীরে উপস্থিত থেকে নির্দেশনা দিচ্ছি।

    অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে শিক্ষার্থীরা গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা,বিজ্ঞান ও প্রকৌশল ভবনের প্রাঙ্গণে। স্থান নির্বাচনের ক্ষেত্রেও ছিল বিশেষ বিবেচনা। নবনির্মিত ভবণের আশপাশ যেন বৃক্ষহীন বিরান ভূমি। আর এ ভূমি সবুজায়নের দায়িত্ব নিয়েছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

    এ বিষয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান মো.তারিফুল ইসলাম বলেন, আমরা চেয়েছি শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে। গাছ লাগানো শুধু আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে একটা অভিজ্ঞতা, একটা দায়িত্ব। রক্ষণাবেক্ষণেও তারা যাতে মনোযোগ দেয়, সে দিকেই জোর দিয়েছি।


    মো. সাইফুল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন