বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পঞ্চগড়ে এসডিজি -৪ বিষয়ক মতবিনিময় সভা 

    পঞ্চগড়ে এসডিজি -৪ বিষয়ক মতবিনিময় সভা 
    গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায়  বিকশিত বাংলাদেশ মঙ্গলবার এ সভার আয়োজন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে এসডিজি -৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় বিষয়ক সভা পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

    গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায়  বিকশিত বাংলাদেশ মঙ্গলবার এ সভার আয়োজন করে।

    পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। 

    সভায় মূল বিষয় উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযানের উপ কার্যক্রম ব্যব‌স্থাপক সামনুন কলি। গণ সাক্ষরতা অভিযানের প্রোগ্রামের অফিসার সিজুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইন, হাঙ্গার ফ্রি ওয়াল্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, বিকশিত বাংলাদেশ এর স্থানীয় প্রতিনিধি অনিল চন্দ্র শর্মা, বিকাশ বাংলাদেশের নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

    সভায় বক্তারা এসডিজির সফল বাস্তবায়নের জন্য লক্ষ্য -৪ সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রসারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা পরিকল্পনা ও শিক্ষা প্রকল্প গ্রহণ করার প্রয়োজন, শিক্ষায় সুশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠীই পারবে বাংলাদেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এবং জাতিসংঘে গৃহীত এসডিজির ১৭ টি লক্ষ্য অর্জিত হবে। 

    অংশীজনদের মধ্যে সংলাপের মাধ্যমে এসডিজির সফল বাস্তবায়নের জন্য লক্ষ্য -৪ সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রসারের জন্য স্থানীয় ও জাতীয় প্রচেষ্টাকে শক্তিশালী করার। এছাড়া এসডিজি সূচকগুলো কার্যকর বাস্তবায়নের জন্য কতিপয় সুপারিশমালা প্রণয়ন করা হয়।

    সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।          


    আমির খসরু লাবলু,প্রতিনিধি,পঞ্চগড় 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ