শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

    দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
    ফুলবাড়ী উপজেলার পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের পাশে বুধবার (২৮ মে) বেলা ১১ টার দিকে ঘন্টাব্যাপী স্থানীয়রা এ মানববন্ধন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন।

     ফুলবাড়ী উপজেলার পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের পাশে বুধবার (২৮ মে) বেলা ১১ টার দিকে ঘন্টাব্যাপী স্থানীয়রা এ মানববন্ধন করে।

    মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতিত্বে বক্তব্য রাখেন,সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ,আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহসভাপতি হানিফ মন্ডল,সহসভাপতি মেহেরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলাম,আজহার আলী ও মোমিনুল ইসলাম। 

    এ সময় এক বক্তা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়। এটি এ এলাকার একমাত্র কবরস্থান। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এ কবরস্থান নিয়ে কোনো ষড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোরহস্তে দমন করবে। কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ।


    আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন