শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম বাংলাদেশ

    শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামবিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।


    বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালে ভারতের মদদপুষ্ট শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংসের জন্য ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দেয় হেফাজতে ইসলাম। এরই খেসারত হিসেবে ৫ মে শাপলা চত্বরে রাষ্ট্রীয় বর্বরোচিত গণহত্যার শিকার হন তৌহিদি জনতা। সে রাতে শাহবাগী বাম-সেক্যুলার গোষ্ঠী এ হত্যাযজ্ঞের সরাসরি উস্কানিদাতা ও সমর্থক ছিল। তাই শাপলার গণহত্যার নেপথ্যের সেই শাহবাগীদেরও বিচারের আওতায় আনতে হবে।


    তিনি আরও বলেন, শাপলা চত্বরে শহীদদের রক্তঋণ শোধে ২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানে ৮৪ জনের বেশি মাদরাসার ছাত্র-শিক্ষক শহীদ হন। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে অপসারণ করে দেশকে স্বাধীনতা-সার্বভৌমত্বের নতুন ধারায় ফিরিয়ে আনা হয়েছে। তাই জুলাইয়ের সেই ঐতিহাসিক চেতনা ধরে রেখে ইসলামবিদ্বেষী শাহবাগী-বাম-সেক্যুলারদের নতুন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।


    এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্প্রতি ইসলামপন্থী ও আলেম সমাজকে ‘মৌলবাদী’ বলে কটাক্ষ করেছেন। যা ভারতের ও আওয়ামী ফ্যাসিবাদের পুরনো সুর। এ ধরনের ভাষা পরিহার করতে হবে, নইলে দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত হবেন।


    এছাড়া, শাহবাগীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সচিবালয়ের অস্থিরতা বন্ধে দ্রুত অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন