শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর, তদন্ত কমিটি গঠন 

    নজরুল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর, তদন্ত কমিটি গঠন 
    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগো।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে প্রবেশ পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

    উপাচার্যের অনুমোদনে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা বুধবার (২৮ মে) রাতে জানানো হয়।

    কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলের হাউজ টিউটর ড. মো. আব্দুল মোমেন। সদস্য-সচিবের দায়িত্বে আছেন মোহাম্মদ মিলন। কমিটির বাকি সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হাউজ টিউটর মো. রাশেদুর রহমান, মো. খাইরুল ইসলাম ও মো. মামুনুর রশিদ।

    কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ৫১৪ নম্বর কক্ষে ১৭ মে হামলার শিকার হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশির। শিশির অভিযোগ করেন, চারুকলা বিভাগের কাজী নাসিফ হায়দার আকুল, সাজ্জাদ হোসেন রাব্বী, পপুলেশন সায়েন্স বিভাগের সাদেকুর রহমান এবং অর্থনীতি বিভাগের তোফায়েল পুনম তার কক্ষে ঢুকে তাকে মারধর করেন। শিশিরকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারার পাশাপাশি কাঠের টুকরো দিয়ে কানে আঘাত করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলেন, আঘাতে শিশিরের কানের পর্দা ফেটে গেছে। এরপর ১৮ই মে শিশির বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়।


    মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন