শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানের কাছে আত্মসমর্পণ লিটনদের

    পাকিস্তানের কাছে আত্মসমর্পণ লিটনদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান, এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে চ্যালেঞ্জিং ২০১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারী বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় দলটি ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৭ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

    লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-২০তে বল হাতে ভালো শুরু করেও ৩৭ রানে হারতে হলো বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ব্যাট করে তোলে ৭ উইকেটে ২০১ রান। জবাবে বাংলাদেশ থামে ১৬৪ রানে।

    ম্যাচের শুরুটা হয় দারুণ নাটকীয়। প্রথম ওভারে সাঈম আইয়ূবকে শূন্য রানে ফিরিয়ে দেন শেখ মাহেদী, আর দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম তুলে নেন ফখর জামানকে। চাপ সামাল দেন মোহাম্মদ হারিস ও সালমান আঘা, দুজনে মিলে গড়েন ৪৮ রানের জুটি। হারিস ১৮ বলে ৩১ রান করেন চারটি চার ও একটি ছক্কায়। অধিনায়ক সালমান আঘা খেলেন কার্যকরী ইনিংস—৩৪ বলে ৫৬ রান, যেখানে ছিল ৮টি চার ও ১টি ছক্কা।

    মাঝে তাণ্ডব চালান তরুণ ব্যাটার হাসান নওয়াজ। পিএসএলের সেরা পারফর্মার এই ব্যাটার ২২ বলে ৪৪ রান করেন, মারেন ৪টি ছক্কা ও ২টি চার। ইনিংসের শেষ দিকে হাত খোলেন শাদাব খান। মাত্র ২৫ বলে ৪৮ রান করে দলকে পৌঁছে দেন ২০০ রানের গণ্ডি। তিনি মারেন ৫টি চার ও ২টি ছক্কা।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন ৪ রানে ফিরে যান। তবে তানজিদ তামিম ঝড়ো ব্যাটিংয়ে জাগান আশা—১৭ বলে করেন ৩১ রান (৩ ছক্কা ও ২ চার)। লিটন দাস দায়িত্বশীল ইনিংস খেলেন, ৩০ বলে ৪৮ রান করেন তিনটি ছক্কা ও একটি চারে। তবে ১২তম ওভারের শেষ বলে তার বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে পড়ে যায় বাংলাদেশ।

    চারে নামা তাওহীদ হৃদয় ২২ বলে করেন ১৭ রান। এরপর শামীম হোসেন ও রিশাদ হোসেন ব্যর্থ হন। শেষ দিকে লড়াইয়ের চেষ্টা করেন জাকের আলী। ২১ বলে ৩৬ রানে তিনটি ছক্কা ও একটি চার মারলেও তা যথেষ্ট হয়নি। বাংলাদেশ থামে ১৯.২ ওভারে ১৬৪ রানে।

    পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন হাসান আলী। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত ছন্দে দেখা গেল তাকে। তিনি নেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট, খরচ করেন মাত্র ৩০ রান (৩.২ ওভার)। শাদাব খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট।

    বাংলাদেশের হয়ে মাহেদী ১ উইকেট নেন ৩৬ রানে, শরিফুল ২ উইকেট পান ৩২ রান দিয়ে। হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি প্রত্যেকে ১টি করে উইকেট নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন