শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিসিবি নেতৃত্বে পরিবর্তন? ফারুক বললেন, উপদেষ্টা চান না আমি কন্টিনিউ করি

    বিসিবি নেতৃত্বে পরিবর্তন? ফারুক বললেন, উপদেষ্টা চান না আমি কন্টিনিউ করি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন এবার বাস্তবতার রূপ নিচ্ছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর কাছে স্পষ্ট করেছেন যে, তিনি বিসিবিতে ফারুকের কার্যকাল আরও চালিয়ে যেতে চান না।

    ফারুক আহমেদ বলেন, “ক্রীড়া উপদেষ্টা আমাকে জানিয়েছেন, আমি যেন বোর্ডে আর দায়িত্বে না থাকি। আমি সিদ্ধান্তকে সম্মান করি।”

    বুধবার (২৯মে) রাতে এক বৈঠকে এই ইঙ্গিত দেওয়া হয় ফারুককে। যদিও সরাসরি পদত্যাগের কথা বলা হয়নি, তথাপি বার্তাটি পরিষ্কার বলে মনে করছেন ফারুক। তিনি বলেন, “উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। তবে বলেছেন, আমাকে আর তাঁরা ‘কন্টিনিউ’ করাতে চান না।”

    ২০২৩ সালের ২১ আগস্ট নিয়ম মেনে বিসিবির সভাপতি পদে অধিষ্ঠিত হন ফারুক আহমেদ। এই অবস্থায় তিনি কী করবেন, জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’

    ক্রীড়া উপদেষ্টা আর ফারুকের এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদই ডেকে আনতে পারে। কারণ ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সোচ্চার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি তাঁদের। সরকারি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের নিষিদ্ধ হওয়ার ঘটনা নিকট অতীতেই আছে।

    ফারুককে সরিয়ে দেওয়া হলে বাংলাদেশের ওপরও নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ। আবার ফারুক পদত্যাগ করলেও প্রমাণ করা মুশকিল যে এই সিদ্ধান্ত সরকারি প্রভাবমুক্ত নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন