শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসি-সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল ইন্টার মায়ামি

    মেসি-সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল ইন্টার মায়ামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঠের বাইরের বন্ধুত্ব এবার রূপ নিয়েছে ব্যবসায়িক অংশীদারিত্বে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ সম্প্রতি যৌথ মালিকানায় একটি ক্লাব চালুর ঘোষণা দিয়েছেন। তবে একদিন বাদেই প্রমাণ করে দিলেন—মাঠে তাদের বোঝাপড়াতেও এতটুকু ভাটা পড়েনি।

    মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন এই দুই লাতিন কিংবদন্তি। ম্যাচে মেসি ও সুয়ারেজ দুজনই করেন জোড়া গোল। তাদের পুরনো ‘বার্সা যুগলবন্দী’ যেন ফিরে আসে মায়ামির জার্সিতেও।

    দুজনের স্নিগ্ধ বন্ধুত্ব যেমন এখন ব্যবসায়িক মঞ্চে, তেমনি মাঠে তাদের গোল উদ্‌যাপনেও ফুটে উঠছে পুরনো রসায়নের ঔজ্জ্বল্য।

    ম্যাচের ২৭ মিনিটেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। এরপর ৬৮ মিনিটে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের প্রথম গোলেও সরাসরি অবদান রাখেন মেসিই—চমৎকার এক অ্যাসিস্টে।

    মাত্র তিন মিনিট পর, ৭১ মিনিটে আরও একবার গোল করেন সুয়ারেজ, স্কোরলাইন দাঁড়ায় ৩-০। তবে ৭৪ মিনিটে ড্যান্টে সিলির গোলে একটুখানি আশা জাগায় মন্ট্রিয়ল। সেই আশায় জল ঢেলে দেন মেসি, ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসেন দলকে। স্টপেজ টাইমে ভিক্টর লোটুরি একটি গোল করে ব্যবধান ৪-২ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি কানাডিয়ান ক্লাবটি।

    এই জয় ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নিয়ে গেছে। এখন পর্যন্ত ৭ জয় ও ৫ ড্র মায়ামির। উল্লেখযোগ্যভাবে, আগের চার ম্যাচে দলটি জয়ের দেখা পায়নি—দুটি ড্র ও দুটি হারে ভুগছিল তারা।

    ম্যাচ শেষে সুয়ারেজ বলেন,
    "আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। দায়টা আমাদেরই নিতে হবে। এই জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাবে। আমরা জানি, ঘুরে দাঁড়াতে হলে এই ধরনের ম্যাচেই জিততে হয়।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন