বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বিড়ির শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

    বিড়ির শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
    জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বিড়ির শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের। 

     জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বিড়ির শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

    বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দাবি,  ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটি’র অবৈধ সিগারেট ফ্যাক্টরী অপসারণ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন।

     বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না। কিন্তু দেশি-বিদেশী কিছু এনজিও এবং বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানা গুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে। এতে, শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ অসহায় নারী ও পুরুষ শ্রমিক।

    সভাপতি আমিন আরও বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ২০২২৫-২৬ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বাড়ানোর কোনো পরিকল্পনা থাকলে সারাদেশের ১৮ লাখ বিড়ি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব। এছাড়া নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

    বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন বলেন, ঢাকা সেনানিবাস আবাসিক এলাকায় বিএটি’র সিগারেট ফ্যাক্টরী পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে, বিএটি আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক এলাকায় অবৈধ সিগারেট ফ্যাক্টরী পরিচালনা করছে। আমাদের প্রশ্ন হলো, বিএটি কী সরকারের চেয়ে ক্ষমতাশালী? অতি দ্রুত বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরী অপসারন, শুল্ক ফাঁকিসহ তাদের সকল প্রকার আগ্রাসন বন্ধ করতে হবে।              


    ইকবাল হোসেন রুদ্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ