বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • নীলফামারীতে সেনাবাহিনীর টহল জোড়দার

    নীলফামারীতে সেনাবাহিনীর টহল জোড়দার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারী জেলায় সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে গোটা নীলফামারী জেলায় টহল এবং চেকপোস্ট কার্যক্রম জোড়দার করেছে। 

    এ কার্যক্রম বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে শুরু করা হয়। যা চলমান থাকবে। এদিকে, সেনাবাহিনীর অভিযানে এক প্রতারক যুবক গ্রেপ্তার হয়।

    সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় টহল আরও জোরদার করা হয়েছে যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। টহলকালে সেনাসদস্যরা শুধু নজরদারি নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনছেন এবং তাৎণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

    স্থানীয় একজন বাসিন্দা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাসদস্যদের নিয়মিত উপস্থিতি তাদের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করেছে। এখন তারা অনেকটাই নিশ্চিন্তে চলাফেরা করতে পারছেন। 

    স্থানীয় এক ব্যবসায়ী বলেন,"সেনাবাহিনী যেভাবে টহল দিচ্ছেন,তাতে করে আমাদের ব্যবসা-বাণিজ্য আরও নিরাপদ হচ্ছে। আমরা চাই, এ টহল কার্যক্রম চলমান থাকুক।

    এক ক্যাম্প কমান্ডারবলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়েও একটি সহনশীল ও স্থিতিশীল সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণ যেন সেনাবাহিনীর সদস্যদের সহায়তা পেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

    নীলফামারী সেনা ক্যাম্প কর্তৃক এ ব্যবস্থা নিঃসন্দেহে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি কার্যকর ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

    নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনগণের পারস্পারিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার এ প্রচেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে।        


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন