বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • আখাউড়া পৌরসভার দুর্নীতিবাজ প্রকৌশলীকে হাটহাজারী বদলি; জনমনে ক্ষোভ

    আখাউড়া পৌরসভার দুর্নীতিবাজ প্রকৌশলীকে হাটহাজারী বদলি; জনমনে ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া জেলার  আখাউড়া পৌরসভার দুর্নীতিবাজ উপ-সহকারী প্রকৌশলীকে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বদলি করা হয়েছে।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২৮ মে’র মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৯ মে ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন। আদেশে বদলির কারণ উল্লেখ না থাকলেও বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’।

    এর আগে, গত ২২ মে দৈনিক যুগান্তরে ‘আখাউড়া পৌরসভা : দুর্নীতির মাস্টারমাইন্ড প্রকৌশলী’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে আলোচনার ঝড় ওঠে।

    সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তাকজিল খলিফা কাজলের আমলে দীর্ঘ ১৫ বছর একই কর্মস্থলে থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি করেছেন আখাউড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ। দীর্ঘদিনের এ বিতর্কিত প্রকৌশলীকে অবশেষে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বদলি করা হয়েছে।

    তবে বদলির পরও বিতর্ক থামেনি। বরং এই দুর্নীতির অভিযোগ থাকা প্রকৌশলীকে ঘটা করে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আখাউড়া উপজেলা সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বুধবার দুপুরে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের একাংশের কর্মকর্তা ও কিছু পৌর কর্মকর্তা।

    এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতিবাজ প্রকৌশলীর এমন সংবর্ধনা প্রমাণ করে, প্রশাসনের একাংশ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

    এ বিষয়ে আখাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ও উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মো. ইউসুফ নূরুল্লাহ বলেন, ‘আমার ক্লাবের কেউ চোর কিংবা ডাকাত হলেও সে আমার ক্লাবের সদস্য। আমি কাকে সংবর্ধনা দেব, না দেব — এটা আমার সংগঠনের বিষয়। আমি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

    এ বক্তব্যে আরও ক্ষুব্ধ স্থানীয়রা। সচেতন মহল বলছে, এ ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিয়ে বরং দুর্নীতির প্রশ্রয় ও পুরস্কার দেয়ার ঘটনা দুঃখজনক।


    আসগর সালেহী, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন