শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশ ত্যাগের খবর উড়িয়ে দিয়ে 'ফাইট' করে যাওয়ার ঘোষণা ফারুকের

    দেশ ত্যাগের খবর উড়িয়ে দিয়ে 'ফাইট' করে যাওয়ার ঘোষণা ফারুকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব হারালেও হাল ছাড়ছেন না ফারুক আহমেদ। আত্মসমর্পণের বদলে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক পরিচালকের মনোনয়ন বাতিলের ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিসিবির সভাপতির পদ থেকেও অব্যাহতি পেয়েছেন।

    এর মধ্যেই গুঞ্জন ওঠে, তিনি নাকি দেশ ছেড়ে গেছেন। তবে শুক্রবার (৩০ মে) এক ভিডিও বার্তায় ফারুক আহমেদ এসব গুজবকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উড়িয়ে দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি দেশেই আছি, কোথাও যাইনি। যারা বলছেন আমি পালিয়ে গেছি—তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করছে।”

    ফারুক আহমেদ আরও জানান, তিনি আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

    তিনি বলেন, যারা এতদিন আমাকে নিয়ে নাটক তৈরি করেছে, এটা তাদের নাটকের শেষ দৃশ্য মনে হচ্ছে। গুজবে কান দিবেন না। আমি আগামীকাল (শনিবার) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার চেষ্টা করছি।’

    তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্ত না হয় এবং তার বিরুদ্ধে চালানো 'প্রচারণার' বিরুদ্ধে লড়াই তিনি চালিয়ে যাবেন।

    বিসিবি সভাপতির পদচ্যুতির প্রক্রিয়াকে “জোরপূর্বক ও অন্যায়” দাবি করে ফারুক আহমেদ অভিযোগ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও। তিনি জানান, ‘আমি আইসিসি সভাপতির (জয় শাহ) কাছে বিষয়টি অবহিত করেছি। অন্তত ৫-৭ জন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি, আইসিসি খুব শিগগিরই পদক্ষেপ নেবে।’

    নিজের পুনর্বহালের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দুই বছর আগে শ্রীলঙ্কায় মন্ত্রিসভা পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি হস্তক্ষেপ করে তাদের ফের বসিয়েছিল। আমার ক্ষেত্রেও আইসিসি তত্পর ভূমিকা নেবে বলে আশা করি।’

    বিসিবির ৮ পরিচালক সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে লিখিতভাবে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। অভিযোগের তালিকায় ছিল অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার। সেই চিঠির ভিত্তিতেই গতকাল (বৃহস্পতিবার) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন প্রত্যাহার করে, এবং নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়। বিসিবি পরিচালকরাও পরে সেই মনোনয়ন অনুমোদন করেন।

    ফারুক আহমেদের ভাষ্য, এই পরিস্থিতির শেষ দেখে তবেই থামবেন। তার ভাষায় তিনি লড়াই চালিয়ে যাবেন এবং তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তা আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন। তার এখনও বিশ্বাস বিষয়টি ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

    আগামীকাল ফারুক আহমেদের প্রতীক্ষিত সংবাদ সম্মেলনেই হয়তো জানা যাবে, তিনি কোন পথে এগোচ্ছেন—আইনি লড়াই, না আন্তর্জাতিক সহায়তার পথ ধরে ফিরে আসার চেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন