শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • "সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির লড়াই গণআন্দোলনে রূপ নিয়েছে: রাসেল"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৭ বছর ধরে বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে। এই দীর্ঘ আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে গায়েবি মামলা, যারা প্রতিনিয়ত জেল-জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।

    ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল এক বিবৃতিতে বলেন,“সেই দুঃসহ সময়ে আমরাও নির্যাতিত হয়েছি। কিন্তু আমরা পিছু হটিনি। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। জনগণ চায়, তারা যেন নিজেদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”

    তিনি আরও বলেন, “গত ১৭ বছরে দেশের সারে তিন কোটি তরুণ নতুন ভোটার হয়েছেন, কিন্তু তারা কোনো নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের দাবি করাটা কোনো অপরাধ নয়। বরং এটি একটি গণতান্ত্রিক অধিকার। আর বিএনপি-ই একমাত্র দল, যারা বাংলাদেশের ভবিষ্যৎকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চায়।”

    রকিবুল হাসান খান রাসেল বলেন, “বিএনপি কখনও ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি। জনগণই বারবার বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। বিএনপি বোঝে জনগণের শক্তি কী, তাই বিএনপি সব সময় জনগণের কথা বলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং সাম্প্রতিক 'জুলাই বিপ্লব'-সবই এই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠারই ধারাবাহিকতা।”

    ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন,“ড. ইউনূস তাঁর প্রতিষ্ঠানগুলোকে যেভাবে টিকিয়ে রেখেছেন, আমরা তাঁর কাছে দায়িত্বশীলতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার প্রত্যাশা করি। আমরা চাই না, তিনিও খুনি হাসিনার মতো ক্ষমতার চেয়ারে আঁকড়ে পড়ে থাকুন।”

    তিনি আরও বলেন, “জনগণের ম্যান্ডেট বুঝতে হবে। আমরা আশা করি, তিনি (ড. ইউনূস) দ্রুত প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। তাঁর মতো একজন সম্ভাব্য সরকারপ্রধানের কাছ থেকে জাতি দায়িত্বপূর্ণ বক্তব্য ও কার্যকর পদক্ষেপ আশা করে।”

    রকিবুল হাসান খান রাসেল তাঁর বিবৃতির শেষে বলেন,“বাংলাদেশের জনগণ এখনো আশায় বুক বেঁধে আছে-একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের সরকার গঠন করতে পারবে।”


    সাজ্জাদুল আলম খান, ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন