শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ের বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ 

    পঞ্চগড়ের বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলাবদ্ধতা নিরশন ও বর্ষার পানি নিষ্কাশনে এবং পৌরসভার নাগরিকদের সুবিধার জন্য পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায়, পৌরসভার অর্থায়নে পাকা ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। 

    শুক্রবার বিকালে পৌর এলাকার ১ নং  ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

    এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো, শাহরিয়ার নজির, পৌর প্রকৌশলী দীপক রঞ্জন অধিকারী, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,  পৌর বি এন পির, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ,  বিএনপি নেতা মামুনুর রশিদ ধুলু  সহ পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন। বোদা পৌরসভার অর্থায়নে ৯ লাখ টাকা ব্যয়ে কলেজপাড়ায়  রাস্তার একপাশে ১৩০  মিটার দৈর্ঘ্য এই পাকা  ড্রেন নির্মাণ করা হচ্ছে। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন