বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

    বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সব নজর ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।

    শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির এক জরুরি সভায় পরিচালকদের ভোটে সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন।

    এছাড়া, বোর্ডের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি হয়েছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা।

    গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

    ফারুকের কাজে সন্তুষ্ট হতে না পেরে গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে ডেকে জানিয়েছিলেন, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না। ক্রীড়া উপদেষ্টার কথায় স্পষ্ট হয়ে যায়, ফারুকের সময় ফুরিয়ে গেছে। তবুও পদত্যাগ নিয়ে ভাবনায় খানিকটা সময় চেয়েছিলেন তিনি। এরপর অবশ্য কিছুটা শক্ত হয়ে জানিয়ে দেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। তবে ৮ পরিচালকের অনাস্থায় আর কোনো পথ খোলা ছিল না। 

    ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬ তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল।

    শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব। অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না জানিয়ে বুলবুল আগেই বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন