শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদুল আযহায় নিরাপত্তা জোরদারে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট স্থাপন

    ঈদুল আযহায় নিরাপত্তা জোরদারে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট স্থাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদূল আযহা উপলক্ষে বরিশাল নগরীতে বেড়েছে মাদক কারবারি,ডাকাতি, ছিনতাই, চুরি সহ নানা অপরাধ।

    ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্রধারী সন্ত্রাসীসহ শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব সফলতার সাথে কাজ করে আসছে। দেশের সার্বিক শৃঙ্খলা, ভাবমূর্তি এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে র‌্যাব  ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও টহল ডিউটির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

    আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে র‌্যাব-৮, বরিশাল এর আওতাধীন এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন  ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ঈদ পূর্ববর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে লক্ষে র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ সকল জেলায় দিবারাত্রি সার্বক্ষণিক বিশেষ টহল পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে র‌্যাব-৮, বরিশালের আওতাধীন টেকেরহাট থেকে পটুয়াখালী এবং বরিশাল থেকে পিরোজপুরগামী মহাসড়কে গত ২৯ মে ২০২৫ ইং তারিখ মধ্যরাতে বিশেষ টহল, চেকপোষ্ট ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তিনটি স্থানে; ১। বরিশাল জেলার গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, ২। ঝালকাঠি সদরে গাবখান ব্রীজে সংলগ্ন এলাকা, ৩। পটুয়াখালীর দুমকি থানাধীন পায়রা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সকল এলাকার নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব সাদা পোশাকধারী ও টহল দল বিশেষ দায়িত্ব পালন করছে। ঈদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এই বিশেষ টহল চলমান থাকবে।

    সন্দেহভাজন ও কোন প্রকার বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্রই র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, জন সাধারনের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় জাগ্ৰত আছে।
     


    এইচ এম ইমরান, বরিশাল প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন