শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জকিগঞ্জের শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    জকিগঞ্জের শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

    এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা (৩০ মে) বিকাল ২ টার দিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এ মসজিদটি পুনঃনির্মাণ কাজ শুরু করেছে মসজিদ কমিটি।

    মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক-এর পরিচালনায় প্রধান অতিথি বয়ান পেশ করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী।

    আলোচনা সভার শুরুতে মসজিদ কমিটির কোষাধক্ষ্য মাস্টার মঞ্জুর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আছাব আলী, খলিলুর রহমান খলন, ইলাবাজ দরুল কেরাত শাখার নাজিম মোঃ ফারুক আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সকড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব কমর উদ্দিন, আব্দুল খালিক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল করিম, আব্দুস সালাম ছলন, আজির উদ্দিন, গিয়াস উদ্দিন হীরাসহ স্থানীয় এলাকাবাসী, সমাজসেবী, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

    আলোচনা সভায় বক্তারা বলেন, হাদীস শরীফে রাসুল (স.) বলেছেন-“যে ব্যক্তি আল্লাহ’র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করে, আল্লাহ তা’য়ালা তার জন্য অনুরূপ একটি ঘর জান্নতে তৈরি করেন। তাই প্রায় অর্ধ কোটি টাকা বাজেটের এই বিশাল মসজিদ পুনঃনির্মাণ কাজে সকল দেশী-বিদেশী বিত্তবান মুসলমানগণের সহযোগিতা প্রয়োজন। বক্তাগণ এই মসজিদ নির্মাণ কাজকে সহযোগিতার সুবর্ণ সুযোগ মনে করে সকলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ তৌফিক অনুযায়ী সহযোগিতার আহবান জানান।

    আলোচনা সভা শেষে সকড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলামের মিলাদ ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী’র মোনাজাতের মাধ্যমে পুনঃনির্মিত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।                             


    আহসান হাবীব লায়েক, প্রতিনিধি।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন