বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা জিহাদী

    বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা জিহাদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় তরুণ ওয়ায়েজ, দক্ষ সংগঠক এবং নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হক জিহাদী।

     তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব গত ২৬ মে ২০২৫ থেকে পালন করে যাচ্ছেন।

    এর আগে, তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের সম্মানিত খতীব এবং জানুয়ারি ২০২৫ থেকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কিছুদিন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করেন।

    দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমতে নিবেদিত এ আলেমে দ্বীন অসাধারণ তেলাওয়াতের জন্য মুসল্লিদের কাছে প্রিয়। একই সঙ্গে তিনি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মজলুমের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে পরিচিত। সামাজিক ও মানবিক সংকটে তিনি বরাবরই মানুষের পাশে দাঁড়ান।

    নতুন এ দায়িত্ব গ্রহণ উপলক্ষে মাওলানা মনসুরুল হক জিহাদী মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইসলামীক ফাউন্ডেশনের ডিজি, সচিব, উপসচিব, বায়তুল মোকাররমের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও জমিয়তুল ফালাহ পরিচালকদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।

    তিনি সকল শুভাকাঙ্ক্ষী, মুসল্লি ও সম্মানিত শিক্ষকদের দোয়া কামনা করেছেন।      


    আসগর সালেহী, চট্টগ্রাম।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন