শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই-আগস্টের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ:

    শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক চার্জ দাখিল

    শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক চার্জ দাখিল
    ছবি: সংগৃহিত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্টের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

    এর আগে, গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে জুলাই-আগস্টের সহিংসতায় পরিকল্পনা ও নির্দেশদানের দায়ে শেখ হাসিনার নাম উঠে আসে।

    গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সময় প্রার্থনার পর এই নির্দেশ দেয়।

    গত বছরের ১৭ ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল আদালত।

    অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও জনতার ওপর বলপ্রয়োগ, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এসব ঘটনায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের অবসান ঘটে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে জুলাই-আগস্টের ঘটনার বিচার শুরু হয়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তদন্ত প্রতিবেদন ও প্রসিকিউশনের অভিযোগ খতিয়ে দেখার পরপরই মামলাটি বিচারের জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন