শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পা দিয়ে পিষে মারতে যান তেলাপোকা দেখলেই ?

    পা দিয়ে পিষে মারতে যান তেলাপোকা দেখলেই ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তেলাপোকা থাকে সবার বাড়িতেই কম বেশি। ঐ তেলাপোকা দেখার সাথে সাথে নিশ্চয়ই পা দিয়ে পিষে মেরে ফেলার কথাই মাথায় আসে। সাধারণত আমরা এটাই করে থাকি। কিন্তু জানেন কি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? চিকিৎসা বিজ্ঞান কিন্তু মোটেও এটিকে সমর্থন করে না। কারণ এতে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। দ্য ডেইলি ডাইজেস্টের বরাতে এমএসএন ওয়েবসাইটে এ তথ্য মিলেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পা দিয়ে তেলাপোকা পিষে মারার ফলে মানবদেহে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক হতে পারে। কারণ তেলাপোকা থেকে বেরিয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে ছড়িয়ে দেয় ব্যাক্টেরিয়া। যা নিঃশ্বাসের সঙ্গে মিশে গেলে হতে পারে হাঁপানি-শ্বাসকষ্ট কিংবা অ্যালার্জিও। তাই ভুলেও পিষে ফেলা তেলাপোকার আশপাশে নিঃশ্বাস নিতে যাবেন না।

    এমনকি তেলাপোকা পা দিয়ে পিষে ফেললে মানুষের দেহে স্যালমোনেলা, স্ট্রেপটোকোচি এবং স্ট্যাফিলোকোচির মতো ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। যা অন্ত্রে বাস করে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়সহ নানা রোগ সৃষ্টি করতে পারে।

    অনেকেই ভাবেন পা দিয়ে তেলাপোকা পিষে দিলেই বুঝি বিপদ থেকে বাঁচা গেল। তা কিন্তু মোটেই না। তাজা ক্ষত নিয়েও বেঁচে থাকতে পারে এটি- অনেকটা যেন কই মাছের প্রাণ। পিষ্ট হয়ে মৃতের ভান ধরে পড়ে থাকবে আর বিপদ কেটে গেলেই ক্ষতবিক্ষত শরীর নিয়ে লুকিয়ে পড়বে।

    তেলাপোকা প্রাণীটি আকারে ছোট হলেও তাদের অবজ্ঞা করা উচিত না। পতঙ্গ বিশেষজ্ঞদের মতে, তেলাপোকা গড়ে নিজের ওজনের ৯০০ গুণ পর্যন্ত ভারি জিনিস বহন করতে সক্ষম। তাই আশেপাশে মরে যাওয়া তেলাপোকাকে নড়াচড়া করতে দেখলে ভীত হওয়ার কিছু নেই। তারা জীবন্ত তেলাপোকাই, ভুতুড়ে কোনো জীব না।

    এ বিষয়ে পতঙ্গবিদ এবং কীট নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়ান স্মিথ স্প্যানিশ পত্রিকা এবিসিকে জানান, তেলাপোকার অভিযোজন ক্ষমতা মারাত্মক। তাই অন্যান্য অনেক প্রাণীর চেয়ে তেলাপোকার বেঁচে থাকার প্রবণতাও তুলনামূলক বেশি। শরীরের নমনীয়তার কারণে তেলাপোকা দেহের শক্তি পায়ে সঞ্চালন করে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালাতে পারদর্শী। খাবার ছাড়াও তেলাপোকার পক্ষে অনেকদিন বেঁচে থাকা সম্ভব। এমনকি ক্ষতবিক্ষত হয়েও ছয় পা বিশিষ্ট প্রাণীরা ব্যাকটেরিয়া ছড়াতে সক্ষম।

    তাহলে উপায়! উপায় তো আছেই। সবচেয়ে উত্তম সমাধান হতে পারে ফিউমিগেশন বা ধোঁয়া। বাড়ির যেখানেই তেলাপোকা দেখবেন, ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এতে করে তেলাপোকা কার্যকরীভাবে মারা যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে নিতে হবে। 

    সবকিছু বিবেচনা করে তেলাপোকা দেখামাত্রই আমাদের মাথায় সেটিকে পা দিয়ে পিষে মারার ধারণা আসলেও, তা মোটেই উচিত নয়। কে জানে, আপনার রান্নাঘরে থাকা তেলাপোকার কোনো ব্যাক্টেরিয়া হয়তো আপনার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ