শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সুস্বাদু চিলি সয়া রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে

    সুস্বাদু চিলি সয়া রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিলি সয়া খাবারটি চিলি চিকেনের চেয়েও খেতে সুস্বাদু । যারা বাড়িতে মেঘলা দিনে এর স্বাদ নিতে চান তারা রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন সুস্বাদু এ খাবার।

    চিলি সয়া পোলাও কিংবা রুটি-পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। তবে গরম ভাতের সাথেও এর স্বাদ বেশ লোভনীয়। আসুন এক নজরে জেনে নিই চিলি সয়ার সহজ একটি রেসিপি-

    প্রয়োজনীয় উপকরণ: সয়া বড়ি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১/২ কাপ, কিউব করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, সবুজ-লাল-হলুদ ক্যাপসিকাম ৪ কাপ, টমেটো-চিলি-সয়া সস ১ চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গরম পানি ১ কাপ, লবণ ও তেল পরিমাণমতো।
     
    যেভাবে তৈরি করবেন: বাড়িতে সুস্বাদু চিলি সয়া তৈরি করতে প্রথমে সয়া বড়িগুলো সামান্য লবণ দিয়ে গরম পানিতে ফুটিয়ে নিন ২ মিনিটের মতো।
     
    সয়া বড়ি সিদ্ধ হয়ে ফুলে উঠলে চুলা বন্ধ করে রেস্টে রাখুন ১ মিনিট। এবার সয়াগুলো হাতে চাপ দিয়ে পানি ঝড়িয়ে নিন। সিদ্ধ সয়া বড়ির পানি শুকাতে অপেক্ষা করুন আরও ৩ মিনিট।
     
    শুকনো সিদ্ধ সয়া বড়িতে একে একে দিয়ে দিন ১/২ চামচ গোলমরিচ গুড়া, আদা পেস্ট ও টমেটো সস। চাইলে সামান্য লাল মরিচ গুড়া দিতে পারেন। এবার সব উপকরণগুলো ভালো করে সয়া বড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
     
    এ অবস্থায় মশলাযুক্ত সয়া বড়ির ওপর দিয়ে দিন ২ টেবিল চামচ কনফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে সয়া বড়ির ওপর ভারী প্রলেপ তৈরি করুন। এবার গরম ডুবো তেলে এগুলো বাদামি করে ভেজে নিন। এবার তেল থেকে সয়া বড়িগুলো উঠিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন। যেন অতিরিক্ত তেল বের হয়ে যায়।
     
    এবার চুলার ওপর একটি সসপ্যানে ১ টেবিল সয়াবিন তেল দিন। তেল গরম হলে দিন ১ চামচ আদা ও রসুন কুচি। চুলা মাঝারি আঁচে রেখে বাদামি করে ভেজে নিন। দিয়ে দিন আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। এরপর একে একে দিয়ে দিন বড় করে কাটা পেঁয়াজ ও সবুজ-লাল-হলুদ ক্যাপসিকাম কুচি।

    হালকা বাদামি রং হয়ে এলে দিয়ে দিন ১ চামচ টমেটো, চিলি ও সয়া সস। ভালো করে নেড়েচেড়ে ১ কাপ গরম পানি দিন। পানিতে বলক চলে এলে দিয়ে দিন ১ টেবিল চামচ টমেটো সস ও ১ চা চামচ ভিনেগার।
     
    এ অবস্থায় যোগ করতে হবে সামান্য কর্নফ্লাওয়ার ও ধনে পাতা। এবার এতে ভেজে রাখা সয়া বড়ি মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে অপেক্ষা করুন ২ মিনিট। ব্যস, তৈরি রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু চিলি সয়া।
     


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ