বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ফুলবাড়ীতে ব্র্যাকের হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিতরণ

    ফুলবাড়ীতে ব্র্যাকের হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

    রোববার (১ জুন) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা শাখা ব্র্যাকের কার্যালয়ের সভাকক্ষে উপজেলা ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত কৃষকের মাঝে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের আমন ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ফুলবাড়ী আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মুহাম্মাদ আশরাফ হোসাইন। কৃষি বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাকের সীড প্রোগ্রামের টেরিটরি সেলস্ অফিসার মো. মুরাদ হোসেন, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ব্র্যাকের অঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি মো. আব্দুর সবুর, এলাকা ব্যবস্থাপক দাবী মো. ইমরানুল আমিন, ব্র্যাকের সম্প্রসারণ অফিসার শস্যবীমা মো. মামুনুর রশিদ, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবী) আব্দুল্লাহ আল মামুন, শাখা ব্যবস্থাপক (বর্গাচাষী) স্বপন কুমার রায় প্রমুখ।

    সভায় কৃষকদের মাঝে বীজতলা তৈরি ও বীজ রোপণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। শেষে আনুষ্ঠানিকভাবে উল্লেখিত চার উপজেলার ৩০০ কৃষকের মাঝে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন