বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নারী নেত্রীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ গ্রেফতার

    নারী নেত্রীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে বামপন্থি ছাত্র সংগঠনের এক নারী নেত্রীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদের ছেলে। ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের একটি কর্মসূচিতে হামলার সময় এক নারী নেত্রীকে আঘাত করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

    ঘটনার পরদিন (৩০ মে) জামায়াতে ইসলামী এক বিবৃতিতে আকাশকে বহিষ্কার করে। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরের কোনো পর্যায়ের নেতাকর্মীকে ওই কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়নি এবং ঘটনার দায় দল বহন করবে না।

    ঘটনার দিন গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার সময় আকাশ চৌধুরী ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামের একটি দলের মিছিলে অংশ নেয়। সেখানে তাদের সঙ্গে ছাত্রজোটের নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ছাত্রজোটের কয়েকজন আহত হন, যার মধ্যে একজন নারী নেত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

    এ ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এবং ঘটনার দিন দুজনকে আটক করে আদালতে সোপর্দ করে। মামলার অন্যতম অভিযুক্ত আকাশ চৌধুরী ঘটনার পর থেকে পলাতক ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন