শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চেম্বার আদালতের স্থগিতাদেশ স্থগিত, কার্যক্রম চালু রাখার অনুমতি

    ‘নগদ’-এ প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই: আপিল বিভাগ

    ‘নগদ’-এ প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই: আপিল বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রশাসক নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নিয়োজিত প্রশাসক তার দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারবেন।

    সোমবার (২ জুন) প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চেম্বার আদালতের পূর্বের স্থগিতাদেশ স্থগিত করে এই আদেশ দেন।

    এর আগে, ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বিরুদ্ধে দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত নিয়োগটি স্থগিত করেছিলেন। তবে ওই আদেশ বাতিল করতে বাংলাদেশ ব্যাংক আপিল বিভাগে আবেদন করে।

    আজকের রায়ে আপিল বিভাগ স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্রশাসক নিয়োগ বহাল রয়েছে এবং তার দায়িত্ব পালনে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই।

    রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের স্থগিতাদেশটি আপিল বিভাগ স্থগিত করেছে। এখন প্রশাসক দায়িত্ব পালন করতে পারবেন। এর আগে নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্বে ছিলেন এবং তিনি থাকবেন।

    এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘নগদ’-এ অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। ওই তদন্তের প্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির উপর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত আসে।

    ‘নগদ’ পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে একাধিক বিতর্ক ও অভিযোগের মধ্যে প্রশাসক নিয়োগ নিয়ে আইনি লড়াই শুরু হয়, যা আজ আপিল বিভাগের রায়ের মাধ্যমে নতুন মোড় নিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন