শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যে বিষয়ে নজর রাখলে স্মার্টফোন সুরক্ষিত থাকবে

    যে বিষয়ে নজর রাখলে স্মার্টফোন সুরক্ষিত থাকবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন সুরক্ষিত রাখতে ৯ বিষয়ে নজর রাখুন । স্মার্টফোন এখন সবার পরম সঙ্গী। ঘরে কিংবা বাইরে যান সঙ্গে স্মার্টফোন থাকলে মানিব্যাগও প্রয়োজন পরে না। ব্যাংকের লেনদেন থেকে শুরু করে শপিংয়ের বিল, ব্যক্তিগত ছবি, তথ্য সবই রাখছেন ফোনে। যে কারণে স্মার্টফোন সুরক্ষিত রাখা খুবই জরুরি।

    জেনে নিন স্মার্টফোন সুরক্ষিত রাখতে যে ৯ বিষয়ে নজর রাখবেন-
    >> স্মার্টফোনের স্ক্রিন অতি অবশ্যই লক করে রাখুন। সে জন্য পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন।

    >> পাসওয়ার্ড ব্যবহারের সময়ে ‘১২৩৪৫...’ অথবা জন্মতারিখ এমন খুব সাধারণ কম্বিনেশন রাখবেন না। একটু জটিল পাসওয়ার্ড, সম্ভব হলে সংখ্যার সঙ্গে চিহ্ন (যেমন—* বা $ বা @) ব্যবহার করুন।

    >> জরুরি অ্যাপ, যেমন কনট্যাক্ট, মেসেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সাধারণ অ্যাপ এবং ব্যাঙ্কিং অ্যাপ থাকলে সেগুলো প্রতিটি আলাদাভাবে লক করে রাখুন।

    >> জরুরি প্রয়োজনে অনেক অ্যাপ আমরা অ্যাপ ডাউনলোড করি। অ্যাপ ডাউনলোডের সময়ে দেখে নিন সেটি ‘ট্রাস্টেড’ কি না এবং রিভিউ অপশনে গিয়ে সেটির রেটিং কেমন।

    >> অ্যাপ ডাউনলোডের সময়ে দেখুন, সেটি আপনার মোবাইলের কোন কোন তথ্যের অ্যাকসেস চাইছে। যেমন কোনো পেমেন্ট অ্যাপ ডাউনলোড করলে সেটির কিন্তু আপনার ক্যামেরার অ্যাকসেস চাওয়ার কথা নয়। ফলে খেয়াল রাখুন, বুঝে অ্যাকসেস পারমিশন দিন।

    >> মোবাইলের সফটওয়্যার ও প্রতিটি অ্যাপ নিয়মিত আপডেট করুন। আপডেশনের সঙ্গে সিকিউরিটি ফিচারসও আপডেটেড হয়।

    >> মোবাইলে কোনো লাইসেন্সড সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখুন। যাতে অনলাইনে কোনো কাজকর্ম করতে গিয়ে ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাক প্রাথমিকভাবে আটকানো যায়।

    >> পাবলিক ওয়াই-ফাই কোনো ভাবেই ব্যবহার করবেন না। অন্তত ব্যবহার করলেও নিশ্চিত হোন, যে পাবলিক ওয়াই-ফাই থেকে আপনি ব্যাঙ্কিং বা পেমেন্ট সংক্রান্ত কাজ করছেন না। তাতে আপনার মোবাইলের গোপন তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা আছে। এবং অ্যাকাউন্ট ফাঁকা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

    >> যখন ব্যবহার করছেন না, ব্লুটুথ অপশনটিও তখন বন্ধ করে রাখুন। ব্লু-টুথ সেটিংয়ে গিয়ে ‘নন-ডিসকভারেবল’ করুন, যাতে হ্যাকার বা প্রতারকদের কাছে দূর থেকেই আপনার মোবাইলটির অ্যাকসেস পাওয়ার সম্ভাবনা না-থাকে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন