শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলুকে কুপিয়ে হত্যা

    লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলুকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও নানা অপকর্মের আধিপত্যকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী কধু আলমগীরের সহযোগী আজাদ হোসেন বাবলু (৪০) প্রকাশ ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

    সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউপির চৌপল্লী থেকে হানিফ মিয়াজীর হাট সড়কের মাঝ পথে মিদ্দা বাড়ির সামনের রাস্তার উপরে ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানায় রাত আনুমানিক ৩টার দিকে আমরা শোর চিৎকার শুনতে পাই। পরে সকালে এসে দেখি কে বা কাহারা বাবলুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়ার পরেই এলাকাবাসীর মাঝে স্বস্তি দেখা যায়। অনেকে বলেন, সে এলাকায় এমন কোন অপকর্ম নেই যে সে করত না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

    জানা যায়, গত ০২ মাস মাস আগে আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার বাবলু মাদক মামলায় চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। 

    গত কিছুদিন আগে আগে সে কারাগার হইতে জামিনে বের হয়, জামিনে এসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বিক্রির কাজে জড়িত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ০৯ নং উত্তর জয়পুরের শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের প্রতিদ্বন্ধী গ্রুপের একজন কে গত ০১লা জুন উত্তর জয়পুর এর শীর্ষ সন্ত্রাসী মৃত শামীম চেয়ারম্যানের সহযোগী সুমন প্রকাশ বেলজিয়াম সুমনকে মাদকসহ আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার বাবলুসহ তার সহযোগীরা দত্তপাড়া তদন্ত কেন্দ্রে পুলিশের নিকট ধরিয়ে দেয় বলে জানা যায়। এই হত্যা তারই সূত্রপাত বলে এলাকাবাসী মনে করেন।

    ফাইটার বাবলু ০৯নং উত্তর জয়পুর ইউপির ৪ নং ওয়ার্ডস্থ ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। স্থানীয়ভাবে জানাযায় আজাদ হোসেন বাবলু @ ফাইটার বাবলু এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী ও মাদক বিক্রেতা, সেবনকারী, এলাকায় মারামারি, লুটপাটসহ অনেক অপকর্ম সাথে জড়িত। তাহার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে ।


    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ফাইটার বাবলুর হত্যা কান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করি। এছাড়াও তিনি আরো বলেন, গত কয়েকমাস আগে তাকে মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়, জামিনে এসেই সে মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এই হত্যাকান্ডের বিষয়ে অধিকতর তদন্ত চলছে হত্যাকারীদের গ্রেফতারের জন্য।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন