বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অপরিকল্পিত নির্মাণ কাজে ভোগান্তি চরমে

    অপরিকল্পিত নির্মাণ কাজে ভোগান্তি চরমে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয়নগর উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে ও উপজেলা কমপ্লেক্সের ভিতরে ড্রেন নির্মাণের অপরিকল্পিত কাজ ধীরগতির কারণে ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

    বিজয়নগর উপজেলা কমপ্লেক্সের মেইন গেইটের সামনে ও ভিতরে ৬ লাখ ৬৩ হাজার ২৬১ টাকা ব্যয়ে নির্মিত ড্রেইন এর দৈর্ঘ্য ২১৯ ফিট ৯ ইঞ্চি, প্রস্ত ৩ ফিট ২ ইঞ্চি। কাজটি করছে মায়ের চরণ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

    ১৫ দিন আগে উপজেলা কমপ্লেক্সের মেইন গেইট থেকে দক্ষিণ দিকের মডেল মসজিদ পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য সম্পূর্ণ জায়গায় মাটি খনন করে গর্ত করে ফেলে রাখার কারনে এই ভোগান্তির। কেউ কোন প্রকার গাড়ী নিয়ে উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করতে পারছে না। তাতে বয়স্ক ও প্রতিবন্ধীদের ভোগান্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

    উপজেলা কমপ্লেক্সের মেইন গেইটের মতো জনগুরুত্বপূর্ণ জায়গায় খননকৃত ড্রেন এর উপর ৫ ইঞ্চি পাশ একটি কাঠের পাল্টা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা কাজ করে রেখেছে। 

    রহিমা বেগম, শফিক মিয়া, আমিনুল ইসলাম সহ বিজয়নগর উপজেলা কমপ্লেক্সে একাধিক সেবাগ্রহীতা জানান, রাস্তাটি এমন ঝুঁকিপূর্ণ করে রেখেছে আমাদের মতো শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টির মধ্যে চলাচলের কারনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হতে পারে। 

    মায়ের চরণ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম জানান, কাজটি দক্ষিণ দিক থেকে করে আসার কারনে মেইন গেইটের কাজ দেরি হচ্ছে। দ্রুত মানুষ চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

    উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান ভূইয়া জানান, ঠিকাদার আমাদের পরামর্শ না নিয়ে প্রথমেই মেইন গেইটের মাটি খনন করে উল্টা দিকের মডেল মসজিদের সাইটে থেকে কাজ শুরু করার কারনে এই ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঠিকাদার কে নির্দেশ প্রদান করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন