বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জে চাঁদা না পেয়ে শিক্ষার্থীকে জখম

    সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জে চাঁদা না পেয়ে শিক্ষার্থীকে জখম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদী বেষ্টিত চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদা না পেয়ে এক স্কুলছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

    গত রোববার (১ জুন ২০২৫) সন্ধ্যায় চর কিশোরগঞ্জ এলাকায় নবম শ্রেণির ছাত্র রাকিব শেখ (১৭), পিতা মোজাম্মেল শেখ-এর ছেলেকে সন্ত্রাসীরা রক্তাক্ত জখম করে। জানা গেছে, স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা ব্যবসায়ী মোজাম্মেল শেখের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার স্কুলপড়ুয়া ছেলেকে লক্ষ্য করে হামলা চালায় তারা।

    এ ঘটনায় আহত রাকিব শেখের পিতা মোজাম্মেল শেখ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত অবস্থায় রাকিব শেখকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন