বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সারাদেশে একযোগে ২৫২ বিচারককে বদলি, ১৩ জনের পদোন্নতি

    সারাদেশে একযোগে ২৫২ বিচারককে বদলি, ১৩ জনের পদোন্নতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান।

    প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার: ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তা, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 
    ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, এবং ১৬২ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজসহ সমমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব কর্মকর্তাকে আগামীকাল ৩ জুন নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

    এছাড়া আরেক প্রজ্ঞাপনে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হয়েছে। তারা ২০১৬ সালের বেতন কাঠামোর তৃতীয় গ্রেড অনুযায়ী (বেতনস্কেল: ৫৪,৩৭০-৭৪,৪৬০ টাকা) বেতন পাবেন।

    এদেরকেও ৩ জুন বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একজন বিচারক মাতৃত্বকালীন ছুটির পর বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

    প্রজ্ঞাপনে সব আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


    এন কে/বিএইচ/আর টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ