বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নিজের গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমেদের অভিযোগ

    নিজের গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমেদের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজেকে গুমের ঘটনার জন্য স্বৈরাচার শেখ হাসিনাসহ সাতজনকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) তিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন।

    অন্য অভিযুক্তরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম।

    সালাহউদ্দিনের সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী দল, যাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ অনেকে।

    ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। ৬২ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার করেন সেখানকার পুলিশ। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়, যা থেকে ২০১৮ সালে তিনি খালাস পান। ভারত সরকারের আপিলেও তিনি ২০২৩ সালে খালাস পান এবং দেশে ফেরার অনুমতি পান।

    ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর, ১১ আগস্ট ২০২৩ সালে তিনি দেশে ফেরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ