শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা 

    নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা 
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে এক দম্পতি একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

    লালপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় সোমবার (২ জুন) ভোরে আড়বাব ইউনিয়নে সুন্দরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    এ ঘটনায় নিহতরা হলেন-রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)। রইজুল একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। 

    পরিবারের একজন জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে ঘুমাতে যান তারা। তবে সোমবার ভোরে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের মধ্যে ফাতেমা খাতুনের মরদেহ এবং পাশের তামাকের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রইজুল ইসলামের মরদেহ।

     লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুজ্জামান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে।     


    ইউসুফ হুসাইন, প্রতিনিধি, নাটোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন