বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাত মাস পর আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি

    সাত মাস পর আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাত মাসের বিরতি কাটিয়ে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন বিশ্বকাপজয়ী এই সুপারস্টার। দীর্ঘদিন পর দলের সঙ্গে মেসিকে দেখে সতীর্থদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

    সাত মাস পর জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২3 সালের নভেম্বরে। এরপর পেশির চোটের কারণে চলতি বছরের মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও কোচ লিওনেল স্কালোনির দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

    গতকাল সোমবার বুয়েনস আইরেসে নিজের নামাঙ্কিত অনুশীলন কমপ্লেক্সে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মেসি। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই আটবারের ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতেই বাড়তি উদ্দীপনা দেখা গেছে পুরো দলে।

    চলমান কনমেবল বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) তারা মুখোমুখি হবে চিলির, আর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে লড়বে কলোম্বিয়ার বিপক্ষে।

    মেসির ফেরা যেমন বড় প্রাপ্তি, তেমনি দলে এসেছে নতুন কিছু মুখও। প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। মাস্তান্তুওনোর প্রতিভা ইতোমধ্যেই নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর।

    তবে দলে কিছু সমস্যা রয়েছে ইনজুরি ও নিষেধাজ্ঞা নিয়ে।

    ডিফেন্সে নিষিদ্ধ নিকোলাস ওতামেন্দি চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনার খেলতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হয়ে।

    মিডফিল্ডেও ভাঙন—ইনজুরির কারণে নেই আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস।

    এদিকে, ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে কিছুটা বিশ্রামে আছেন। তিনি বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে, তবে চিলির বিপক্ষে তার খেলা এখনও অনিশ্চিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন