বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • কুড়িগ্রামে এনসিপির জেলা সমন্বয় কমিটি গঠিত

    কুড়িগ্রামে এনসিপির জেলা সমন্বয় কমিটি গঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। 

    কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠটির দলীয় প্যাডে সোমবার (২ জুন) রাত ৯ টার দিকে এ কমিটি স্বাক্ষর ও অনুমোদন দিয়ে তা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে। 

    কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মুকুল মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে এ্যাডভোকেট আব্দুল বারেক, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, রাশেদুজ্জামান তাওহীদ ও হাফিজুর রহমান খানের নাম ঘোষণা করা হয়। 

    কমিটিতে সদস্য হিসেবে আসাদুজ্জামান সরকার, নুরুন্নবী সরকার, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাশেদ ইমরান লিখন, গোলাম রসুল রনি, আমিরুজ্জামান সরকার, বেলাল হোসেন, তাজুল ইসলাম তাজ, আব্দুল হামিদ, মেরিনা পারভীন,জান্নাতুন নাহার জাকিয়া, মাহবুবুর রহমান, নাজমুল হুদা লাকু, ডা. সৈয়দ ইশতিয়াক রিফাত, নাজমুল ফেরদৌস, মাহফুজুল ইসলাম কিরন, আলমগীর হোসেন, মনিবুল হক বসনিয়া, নেছার উদ্দিন আহমেদ, শাহ আলম, আশরাফুল ইসলাম, এম.আর রাজু আহমেদ রাজ্জাক, শামীম রহমান রানার নাম ঘোষণা করা হয়। 

    নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ বলেন, আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি। জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এইজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। 

    এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামে ৩১ সদস্য বিশিষ্ট  জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। আশা করছি তারা মাঠ পর্যায়ে এনসিপিকে গতিশীল ও শক্তিশালী করবে।   


    সাইফুর রহমান শামীম, প্রতিনিধি, কুড়িগ্রাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন