শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়া নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

    সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার (৩জুন) সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করে। 

    এক বক্তা বলেন, “দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ১২ বছর আগে। রেললাইন বাস্তবায়ন না হওয়ায় সাতক্ষীরাবাসী উদ্বিগ্ন।”

    ২০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে এক বক্তা আরও বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। “সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও, আজও সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই রেলপথ।”

    ডুয়েট-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলীর সভাপতিত্বে এবং রেললাইন বাস্তবায়ন আন্দোলন সাতক্ষীরার সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরি'র সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেললাইন বাস্তবায়ন আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ আব্দুর রহিম। 

    মানববন্ধন শেষে নেতারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী মিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন। 

    স্মারকলিপি গ্রহণ করে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃপক্ষের সাথে টেলিকনফারেন্সে বলেন, দেশের অর্থনীতিতে ভোমরা স্থল বন্দরের অবদানের কথা তুলে ধরে নাভারণ থেকে আপাতত সাতক্ষীরা পর্যন্ত যাতে রেললাইন স্থাপন করা হয়। সেজন্য প্রস্তাবনা পাঠানোর অনুমতি কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের পক্ষে প্রস্তাব পাঠানোর প্রতি সম্মতি জ্ঞাপন করে।   


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন