বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • টেকনাফে পাহাড়ি সড়ক থেকে অটোরিকশাচালক ও যাত্রীসহ ৫ জন অপহরণ

    টেকনাফে পাহাড়ি সড়ক থেকে অটোরিকশাচালক ও যাত্রীসহ ৫ জন অপহরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (৩ জুন) সকালে হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

    অপহৃতদের মধ্যে অটোরিকশাচালক স্থানীয়। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে। তবে চালক ছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

    অপহরণের শিকার অটোচালক শামসু আলম (৩৫) টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটার এলাকার মৃত নুর আহমেদের ছেলে।

    হোয়াইক্যং দৈংগ্যাকাটার বাসিন্দা আবু নোমান জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে একদল ডাকাত সিএনজিচালিত অটোরিকশাকে আটকিয়ে চালকসহ পাঁচজনকে আটক করে পাহাড়ে নিয়ে যায়। অপহরণের শিকার রোহিঙ্গারা মাছ কিনতে বাহারছড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

    এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে অপহরণের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরে সেখান থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও বলেন, ডাকাতদলের হাতে একজন সিএনজিচালক ও চারজন রোহিঙ্গা অপহরণ হয়েছে বলে শুনেছি। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে।

    এর আগে গত ২২ মে হোয়াইক্যং-শামলাপুর সড়কে ডাম্পট্রাক চালক ও মোটরসাইকেল আরোহীসহ পাঁচজন অপহরণের শিকার হয়েছিরেন। পরে তারা কৌশলে বাড়ি ফিরে আসতে পেরেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন