বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অগ্নিকাণ্ড, পুড়েছে স্টোররুমের কাগজপত্র

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অগ্নিকাণ্ড, পুড়েছে স্টোররুমের কাগজপত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (৩ জুন) বেলা পৌনে ১১টার দিকে ভবনের তৃতীয় তলার ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    আগুনে স্টোররুমে রাখা কাগজপত্র ও স্টেশনারি সামগ্রী পুড়ে যায়।

    সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে  ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

    শফিকুল ইসলাম জানান, স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাপ্তরিক কোনো কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ