বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভোরে শামিতের আগমন, প্রস্তুত বাংলাদেশের ‘গ্লোবাল স্কোয়াড’

    ভোরে শামিতের আগমন, প্রস্তুত বাংলাদেশের ‘গ্লোবাল স্কোয়াড’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমে দলের সঙ্গে যোগ দেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম, এরপর ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীও নাম লেখান জাতীয় দলের অনুশীলনে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে এই দুই প্রবাসী ফুটবলার এখন প্রস্তুতিতে ব্যস্ত। শুরু থেকেই অনুশীলনে রয়েছেন ফাহামিদুল, আর হামজা যোগ দিয়েছেন তৃতীয় সেশন থেকে।

    এবার অপেক্ষা কানাডা প্রবাসী শামিত সোমের আগমনের। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন তিনি এবং দ্রুতই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর পরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখবেন তিনি। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি পর্বে অংশ নেবেন এই মিডফিল্ডার।

    শামিতের আগমনের মধ্য দিয়ে এবার ক্যাম্পে যুক্ত হতে যাচ্ছেন তিনজন নতুন প্রবাসী ফুটবলার—ফাহামিদুল ইসলাম (ইতালি), হামজা চৌধুরী (ইংল্যান্ড) এবং শামিত নিজে। এর ফলে প্রবাসী ফুটবলারদের যে পরিকল্পনা ঘিরে কাজ করছিল বাফুফে, সেটি অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে।

    শামিত হবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি অন্য কোনো দেশের (কানাডা) জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং পরে বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন। কানাডার হয়ে এর আগে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, তবে এখন পুরোপুরি বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত।

    সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে মোট ছয়জন প্রবাসী ফুটবলার রয়েছেন। নতুন এই তিনজন ছাড়াও আছেন পরিচিত মুখ জামাল ভূঁইয়া (ডেনমার্ক), তারিক কাজী (ফিনল্যান্ড) ও সৈয়দ কাজেম কিরমানী (কানাডা)। অভিজ্ঞতা ও প্রতিভার এই মিশ্রণ দলের শক্তি বাড়াবে বলেই আশাবাদী কোচিং স্টাফ।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন