বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নবীগঞ্জে ঘর থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

    নবীগঞ্জে ঘর থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামে (খুইচ্ছা মারার যন্ত্র) চোরির ঘটনায়  প্রতিপক্ষের হামলা ও বেদরক মারপিটে খিলিশ সরকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

    এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছেন বলে জানা গেছে।

    পুলিশ ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, উপজেলার খড়িয়া গ্রামে সম্প্রতি সবুজ সরকার নামের এক ব্যক্তির দোকান থেকে কয়েকটি (খুইচ্ছা মারার যন্ত্র) চুরি হয়।

    এ চোরির ঘটনার সাথে নিহত খিলিশ জড়িত থাকতে পারে সন্দেহে প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার গভীর রাতে খিলিশকে তার ঘর থেকে ডেকে নিয়ে একই গ্রামের মতিলালের বাড়ির পিছনে নিয়ে গিয়ে খিলিশকে বেদরক পেটানো হয়।

    বেদরক পেটানোর ফলে খিলিশ সরকার  গুরুতর আহত হয়। আহত অবস্থায় থাকে উদ্ধার করে প্রথমে  নবীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে তার  অবস্থার অবনতি ঘটলে, রাত সাড়ে ৪ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষ  অবস্থায়  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় খিলিশের মৃত্যু হয়।

    এ খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার  তদন্ত ওসি মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন