বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে আটক ৩ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

    নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে আটক ৩ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে আটক হওয়া তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের তাদের ফেরত দেয়া হয়।

    ফেরত আসা বাংলাদেশীরা হলেন: ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের
    ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার ওরফে সীমা (২৮) ও পাবনার চটমোহর উপজেলার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৬)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

    বিজিবি সূত্র জানায়, ওই তিন ব্যক্তি সোমবার সকালে ভারত থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় তাদেরকে বিএসএফ আটক করে। পরে মঙ্গলবার কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) কৌশল কুমার। আর বিজিবির পক্ষে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুরুল ইসলাম। হস্তান্তরের পর বিজিবি ওই তিন ব্যক্তিকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দুর্গাপুর থানা পুলিশ মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।

    বিজিবি সূত্র আরও জানায়, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ওই দিন ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা পাঁচ-ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে জামালপুরের একটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। সোমবার তারা আবার বিজয়পুর সীমান্ত দিয়ে দেশে ফেরত আসতে চাইলে বিএসএফের হাতে আটক হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন