বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে টহল ও নিরাপত্তা মহড়া

    পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে টহল ও নিরাপত্তা মহড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী সদস্য। জেলা জুড়ে চলছে টহল ও নিরাপত্তা মহড়া। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়।

    টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরা।

    এসময় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।

    পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন