বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আলভারেজের ‘পা পিছলে’ বদলে গেল ফুটবলের পেনাল্টি আইন

    আলভারেজের ‘পা পিছলে’ বদলে গেল ফুটবলের পেনাল্টি আইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের বিতর্কিত পেনাল্টি শট শেষ পর্যন্ত ইতিহাস বদলে দিল। আলোচিত ওই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) পেনাল্টি নিয়মে আনুষ্ঠানিকভাবে সংশোধন এনেছে।

    ‘ডাবল টাচ’—অর্থাৎ শট নেওয়ার সময় নিজের পায়ে বল লাগার পর দ্বিতীয়বার শট নেওয়া—নিয়ে ফুটবলবিশ্বে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা এতটাই তীব্র হয়ে ওঠে যে আইএফএবি এই ইস্যুকে নিয়ম পরিবর্তনের পর্যায়ে নিয়ে যেতে বাধ্য হয়। সংশোধিত নিয়ম অনুযায়ী, পেনাল্টি শটের সময় বল যদি প্রথম শটদাতার শরীরের অন্য অংশে বা পায়ে আবার লেগে যায়, তবে তা সরাসরি ফাউল হিসেবে গণ্য হবে এবং বিপক্ষ দল ফ্রি-কিক পাবে।

    এই পরিবর্তন কেবল একটি নিয়ম সংশোধন নয়, বরং একটি উদাহরণ—যে খেলোয়াড়ের একটি মুহূর্ত ফুটবলের ইতিহাসে প্রভাব ফেলতে পারে।
    চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে, গত মার্চে শহরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল অ্যাথলেতিকো মাদ্রিদ। স্নায়ুক্ষয়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে পা পিছলে ফেলেন। ফলস্বরূপ, বলটি তার বাম পায়ে লেগে দ্বিতীয়বার স্পর্শ করে এবং গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ায়।

    কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে গোলটি বাতিল হয়—যেহেতু আইনের চোখে এটি ছিল ‘ডাবল টাচ’। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে ম্যাচ থেকে ছিটকে পড়ে অ্যাথলেতিকো মাদ্রিদ। তবে ম্যাচ শেষে ফুটবলবিশ্বে শুরু হয় তুমুল বিতর্ক। অনেকেই সিদ্ধান্তটিকে "অতিরিক্ত কঠোর" এবং খেলোয়াড়দের প্রতি "অন্যায্য" বলে আখ্যা দেন।

    এই ঘটনার পরই ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা, আইএফএবি (IFAB), আলোচিত আইন ১৪-তে আনছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে পেনাল্টি শটের সময় দ্বিতীয়বার বল স্পর্শ করেন এবং তা থেকে গোল হয়, তবে সেই গোল আর বাতিল হবে না। বরং পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ দেওয়া হবে।

    আইএফএবি জানিয়েছে, “এ ধরণের ঘটনা বিরল। আগের নিয়মে পরিষ্কার ব্যাখ্যার অভাবে রেফারিরা প্রায়ই খেলোয়াড়দের বিপক্ষে সিদ্ধান্ত দিতেন। এখন থেকে শুধুমাত্র ইচ্ছাকৃত দ্বিতীয় স্পর্শ হলেই গোল বাতিল হবে।”

    নতুন নিয়মে আরও বলা হয়েছে, যদি অনিচ্ছাকৃত ডাবল টাচে গোল না হয়, তাহলে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে—টাইব্রেকারে সেটি ‘মিস’ হিসেবে বিবেচিত হবে, আর খেলার মূল সময় বা অতিরিক্ত সময়ে হলে প্রতিপক্ষ দল পাবে ফ্রি-কিক।

    ইতিমধ্যে উয়েফা নিশ্চিত করেছে, আইএফএবির এই নতুন নিয়ম ৪ জুন থেকেই কার্যকর হচ্ছে। অর্থাৎ, বুধবার রাতে জার্মানি ও পর্তুগালের মধ্যকার নেশনস লিগ সেমিফাইনালেই নতুন নিয়ম প্রয়োগের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও এটি অনুসরণ করা হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন